সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

মধুখালীতে গড়াইনদীতে সনাতণ ধর্মাবলম্বীদের গঁঙ্গাস্নান অনুষ্ঠিত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে গড়াই নদীতে সনাতণ ধমাবলম্বীদের পুন্যগঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামে দশহরা গঁঙ্গাস্নান কমিটির আয়োজনে দশহরা পুন্যতিথিতে গঁঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

পাপ মোচনের আশায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ এ তিথিতে আসেন জাননগর গড়াই নদীতে গঁঙ্গাস্নানে। আগতদের সাথে কথা বলে জানা গেছে পুন্যস্নানার্থীরা ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার বিভিন্ন উপজেলা থেকে এসেছেন। শত শত নারী-পুরুষ পাপ মোচনের আশায় পানিতে ডাব ভাসিয়ে গঁঙ্গাদেবীর কাছে মনবাসনা পূর্ন হওয়ার প্রার্থনা করেন বলেস্নানার্থী ভক্তরা জানান। সঠিক করে কেউ বলতে পারেন না কবে কখন থেকে এখানে গঁঙ্গাস্নানের গোড়াপত্তোন হয়েছে তবে অনেকেই জানান শতবছরের বেশী হতে পারে।

গঁঙ্গাস্নান পরিদর্শনে আসেন মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মদ টোকন, স্নান কমিটির সভাপতি অমিত কুমার সরকার, সাধারন সম্পাদক বিধান সরকার, মনোরঞ্জন বিশ্বাস, ভবেন্দ্র নাথ সরকারসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com