শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

মধুখালীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে সরকারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত ১শ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেলসহ ও পোশাক বিতরন করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল ও পোশাক বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলভী রহমান। ১শ জন গ্রাম পুলিশকে একখানা বাইসাইকেল,দুইসেট ইউনিফরম, এক জোড়া বুট এবং এক জোড়া কাপড়ের জুতা, দুই জোড়া মোজা, একটি বেল্ট,একটি টুপি এবং একটি করে নেমপ্লেট বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com