শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

মধুখালীতে গোয়াল ঘরে অগ্নিকান্ড

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ১ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর গ্রামের রনজিৎ এর ছেলে রমেন্দ্র নাথ দাসের বাড়ির আধাপকা একটি টিনের গোয়াল ঘরে অগ্নিকান্ডে ৫টি গরু ও ৫টি ছাগলসহ ঘর আগুনে পুঁড়ে ছাই হয়ে গেছে।

এতে ওই পরিবারের তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে পরিবারের দাবী। অগ্নিকান্ড কিভাবে সংঘঠিত হয়েছে তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
মধুখালী ফায়ার সার্ভিসের দায়িত্ব কর্মকর্তা মো. টিটোব জানান, খবর পেয়ে রাত আনুমানিক সোয়া ১টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের ফলে ওই পরিবারের একটি টিনের আধাপাকা গোয়াল ঘর ও দশটি পশু আগুনে পুড়ে মারা যায়।
খবর পেয়ে শুক্রবার সকালে মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন এবং মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান,রায়পুর ইউনিয়ন পষিদের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com