শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে অবস্থিত গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দাহমাশি জুট ইিন্ড্রাস্ট্রিজ লিঃ ও প্রাইড জুট মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মৃধা মনিরুজ্জামান মনিরে জড়িয়ে এবং তার মরহুম পিতার চাকুরী জীবনের কর্মময় চরিত্র হননের উদ্দেশ্যে একটি বহুল প্রচারিত দৈনিকে গত ৮ জুন উদ্দেশ্য মুলক চরিত্র হননের নিমিত্তে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে নির্বাহী পরিচালক তার ছোট ভাই মৃধা বদিউজ্জামান বাবলু।
শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় কামারখালী কহিনুর পেট্রোলপাম্প সংলগ্ন হাইওয়ে বেস্টু রেস্টুরেন্টে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানীর নির্বাহী পরিচালক মৃধা বদিউজ্জামান বাবলু। লিখিত বক্তেব্যে তিনি দাবি করেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মৃধা মনিরুজ্জামান মনির ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি সংবাদটি মনগড়া দাবি করে প্রকৃত তথ্য উপস্থিত সংবাদকর্মীদের সামনে তুলে ধরেন।
এ সময় কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ বলেন, মৃধা মনিরুজ্জামান মনির কামারখালী এলাকায় একাধিক জুট মিল তৈরি করে এলাকার অনেক মানুষের আয়ের পথ সৃষ্টি করেছেন। দীর্ঘদিন ধরে আমরা তাঁকে ও তাঁর পরিবারকে দেখছি, কখনো কোনো ধরনের চাতুরিপনা দেখিনি। মধুখালী উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রোকনুজ্জামান মৃধা দাবি করেন, মৃধা মনিরুজ্জামান মনিরের পিতা স্কুলে শিক্ষকতা করতেন অথচ ওই সংবাদে তাকে দপ্তরি উল্লেখ করা হয়েছে, যা দুঃখজনকই নয়; শিক্ষক সমাজের জন্যে চরম অপমানেরও বটে। একজন সভ্য মনুষের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করা যায় না। আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন ও বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালঅম মন্ডল ও মৃধা কবিরুজ্জামান তাদের বক্তব্যে একজন ব্যবসায়ী ও তাঁর আদর্শ শিক্ষক বাবাকে জড়িয়ে এমন মানহানিকর সংবাদ প্রকাশ দুঃখজনক উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি গোল্ডেন জুট মিল ও প্রাইড জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনিরকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ায় তাঁর ভাই মৃধা বদিউজ্জামান বাবু পরিবারের পক্ষ হতে এ সংবাদ সন্মেলনের আয়োজন করে।