সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

মধুখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর রূপালী সংঘের আয়োজনে মোন্তাসির আবিদ টাবু স্মৃতি ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রূপালী সংঘের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন ও বক্তব্য রাখেন খেলার প্রধান অতিথি মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের উজ্জল স্মৃতি সংসদ বনাম ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদ একাদশ। পুরো খেলাতেই উজ্জল স্মৃতি সংসদ প্রভাব বিস্তার করে নিয়ন্ত্রনে নিয়ে খেলে। খেলার প্রথম ভাগের ৩২ মিনিটে মোঃ রাজিব উজ্জল স্মৃতি সংসদের পক্ষে প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় ভাগের খেলার শেষ ৫ মিনিট আগে রাজিব দ্বিতীয় গোলটি করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান। শেষ বাশির ২ মিনিট আগে উজ্জল স্মৃতি সংসদের পক্ষে তৃতীয় গোল করেন অপু। উজ্জল স্মৃতি সংসদ কৈজুরী ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাহমুদুন নবী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আলহাজ্ব গোলাম মাঈনুদ্দিন মুনীর। বিজীয়দের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন খেলার প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, রূপালী সংঘের প্রতিষ্ঠাতা বীলমুক্তিযোদ্ধা ইফতেখার আজম নিলু, গাজনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আকরাম হোসেন মিয়া,সাধারন সম্পাদক সুখেন মজুমদার, গাজনা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মঞ্জুর হেমান মোল্যা, রূপালী সংঘের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ জুয়েলসহ প্রমুখ।

হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন মোঃ ফেরদৌস হাসান। সহকারী হিসেবে দায়ীত্ব পালন করেন মেহেদী হাসান ইমন, মাহফুজুর রহমান ও মতিয়ার রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com