রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া অঞ্চলিক মহাসড়কের জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি এলাকায় অজ্ঞাত গাড়ীর চাঁপায় এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম সুবোধ কুমার দাস (৬০), পিতার নাম কাঞ্চি রাম দাস। বাড়ী ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে নিহত ব্যক্তি হাটার জন্য রাস্তায় বের হলে বোয়ালমারী থেকে ফরিদপুরগামী একটি অজ্ঞাত গাড়ী তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় এলাকাবাসী সড়ক অবরোধ করলে প্রশাসন ও পুলিশ উপস্থিত হয়ে অবরোধ তুলে দেন।