শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে পুলিশের অভিযানে গাঁজা ও গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
মধুখালী থানা সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার মেগচামী ইউনিয়নের শিবপুর গ্রামের উত্তর পাড়ায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের নেতুত্বে এসআই মাসুদ রানা ও সংগীয় ফর্সসহ অভিযান চালিয়ে শিবপুর গ্রামের সহদেব বালার ছেলে বিকাশ বালা (৩৯)কে ২৫ গ্রাম গাঁজা ও ৪টি গাছ সহ আটক করে। তার দেওয়া তথ্য মতে উপজেলার কোরকদি ইউনিয়নের চরবামুন্দী গ্রামের জগন্নাথ ভৌমিকের ছেলে দিপ্ত ভৌমিক(২৫)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাদেরকে বৃহস্পতিবার (৮ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।