সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

মধুখালীতে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার মুক্তির দাবীতে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপি’র সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল আলম ফকির, উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন বিশ্বাস ও কামরুজ্জামান মিন্টু প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে বেগম খালেদার জিয়ার মুক্তি দাবী করেন। এ সময় মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com