রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় রোববার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কিডনী রোগের চিকিৎসার ৫০ হাজার টাকার সরকারী অনুদানের চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের মধুখালী শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো.আতিয়ার রহমান মিয়া ও সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহাসহ প্রমুখ।
অসুস্থ্য কিডনী রোগী ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত আকমাল হোসেন মোল্যার ছেলে মো.সাহেব আলী মোল্যা (৫২)র হাতে চিকিৎসার সরকারী ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।