রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

মধুখালীতে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী (ফারদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম মোস্তফা কামালের উদ্যোগে এলাকার করোনাভাইরাসের কারনে নিম্ন আয়ের কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী সহয়তা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাগাট ইউনিয়নের মিটাইন বাজার খাঁন ফাউন্ডেশনের সামনে ইউনিয়ন ব্যাপি খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, লবন, সাবান বিতরন করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ হারুন-অর- রশিদ (দুলাল)। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আঃ সালাম শেখ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, মোঃ আয়ুব আলী খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com