রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

মধুখালীতে কর্মহীনদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

কালপোহা আঞ্চলিক জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাস ব্যাপি করোনাভাইরাসের কারনে নিন্ম আয়ের কর্মহীনদের সহতায় খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের ইউনিয়ন ব্যাপি কালপোহা বাজারে অবস্থিত কালপোহা আঞ্চলিক জনকল্যাণ ফাউন্ডেশনের অফিসের সামনে থেকে অসহায় দরিদ্র পরিবারের মাঝে সয়েল আহম্মেদ এর নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়েছে। রাতে রাতে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, আলু এবং সোয়াবিন তেল।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চঞ্চল, সাধারণ সম্পাদক লিয়াকত আলি খান, সহসভাপতি শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক রেজাউল করিম রেজাসহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যগন। মাসব্যাপি খাদ্য সামগ্রী বিতরণের ধারা অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com