শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম জিন্না (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে দ্বিতীয় ঢেউয়ে মধুখালীতে করোনায় আক্রান্ত মোট ৪জনের মৃত্যু হলো।
শনিবার (৩ জুলাই) বিকাল সাড়ে তিনটায় ঢাকার ধানমন্ডির গ্রীন লাইভ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ৬নং ওয়ার্ড কমিশনার মো. জাহিদুল ইসলাম জিন্নার মৃত্যার বিষয়টি নিশ্চিত করেন।
প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন ও স্বজনরা জানায়, মো. জাহিদুল ইমলাম জিন্না গত ৩ জুন জ্বর ও কাশিতে আক্রন্ত হলে ৫ জুন মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়। ৬ জুন তার শরীরে করোনা পজেটিভ আসে। তাকে ১১ জুন ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থা মারাত্মক অবনতি হলে তাকে ২০ জুন ঢাকার ধানমন্ডি গ্রীন লাইভ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি সেখানে ১৩দিন করোনার সাথে লড়ে আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা হাসপাতালে মারা যায়।
উল্লেখ্য, মধুখালীতে দ্বিতীয় ঢেউয়ে করোনা সনাক্ত বেড়ে যায়। উপজেলায় দ্বিতীয় ঢেউয়ে রোগী সনাক্তের হার শতকরা প্রায় ৪৪.৭০%। এ নিয়ে মধুখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪জনের মৃত্যু হলো।