সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত করা হয়েছে।
আজ রোববার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে দুপুর সাড়ে ১২টায় মধুখালী রেলগেট এলাকায় ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাহজাহান হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাগর চক্রবর্ত্তী, যামিনী সিংহ রায়, ক্লাবের সাহিত্য সম্পাদক এম মিথুন পরাগসহ ক্লাবের সদস্যগন।