বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ

মধুখালীতে ওয়ার্কার্স পাটির কর্মি সভা

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥

ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর-১ (মধুখালী,বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের ১৪ দলের প্রার্থী আওয়ামীলীগ মনোনিত সাবেক সিনিয়র সচিব মোঃ মনজুর হোসেন বুলবুলকে বিজয়ী করতে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির উপজেলা শাখার কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় মধুবন পাটি কার্যালয়ে উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে কর্মিসভায় ববক্তব্য রাখেন কেন্দ্রী পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা,কৃষক সমিতির উপজেলা সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ওয়ার্কার্স পাটির জেলা কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট শ্রমিক নেতা ফরিদপুর চিনিকলের সাবেক শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, আঃ হাই বাশি মিয়াসহ প্রমুখ।

বক্তাগন বলেন, ১৪ দলের মহাজোট সরকার বাংলাদেশে যে অভুত উন্নয়ন সাধিত করেছে। গণতন্ত্র ও জাতীয় বিকাশে অগ্রগতি সাধন করেছে তার ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা মার্কার প্রার্থী সাবেক সিনিয়র সচিব মোঃ মনজুর হোসেন বুলবুলকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সভায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। উপজেলা ব্যাপি ওয়ার্কার্স পাটির পক্ষ থেকে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত পথসভা, উঠান বৈঠক ও সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com