বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা::
সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মধুখালীতে সাধারন, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে বাংলা ১ম পত্র ও মাদরাসার শিক্ষা বোর্ডের দাখিলের কুরআন মাজিদ ও তাজবিদের মধ্য দিয়ে পরীক্ষা শুরু। মধুখালী উপজেলার সদরে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ মোট সাধারন ৪টি একটি করে মাদরাসা ও এসএসসি ভোকেশনাল। ৬টি কেন্দ্রে এ বছর ৩ হাজার ৪শত ৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছেন।
পরীক্ষার্থীদের মধ্যে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ১৩৩ ছাত্র ৫শত ৪৬, ছাত্রী ৫শত ৮৭, কামারখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৮শত ১৮ এর ছাত্র ৪শত ৪৭, ছাত্রী ৩শত ৭২, দীঘলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৬শত ২৭ ছাত্র ৩ শত ৪৭, ছাত্রী ২ শত ৮০, রামদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ শত ৫০ ছাত্র-১৭৭, ছাত্রী ১৩১, শাহ হাবিব সিনিয়র দাখিল মাদরাসা কেন্দ্রে-৩৫০ এ ছাত্র ১৯৪, ছাত্রী ১৪৬ এবং রায়েকদাহ ভোকেশনাল কেন্দ্রে ১২৯, ছাত্র ১০১ এবং ছাত্রী ২৮। উপজেলার কোন কেন্দ্র থেকে অপ্রিতিকর ঘটনার কোন খবর পাওয়া যায় নাই।