শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

মধুখালীতে এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপোর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মাদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকি উপলক্ষ্যে উপজেলা জাতীয় পাটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় রেলগেটস্থ পাটি কর্যালয়ে উপজেলা জাতীয় পাটির সভাপতি মির্জা আলী আহম্মেদের সভাপতিত্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ আবুল খায়ের।

সাংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটি সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান ভুট্ট, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোল্যা, সাংগঠনিক সম্পাদক প্রবির সাহা ও আলী নেওয়াজ শরিফ সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com