বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

মধুখালীতে এক গাভীর ২টি বাচ্চা প্রসব!

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ছাগলের সাধারনত ২ থেকে ৫টি বাচ্চা প্রসবের নজির আছে। গরুর ক্ষেত্রে একের অধিক জন্মদান খুবই কম। কিন্তু ফরিদপুরের মধুখালীতে একটি গাভীর ২টি পুরুষজাতের বাচ্চা জন্মদানের খবর পাওয়া গেছে।

সরজমিনে জানা গেছে, উপজেলার রায়পুুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের মোঃ কাজী মোল্লিক সিন্দী জাতের একটি গাভীকে কৃত্রিম প্রজনন করান। সময় মত গত রোববার রাতে স্বাভাবিক ভাবেই গাভীটিকে গোয়াল ঘরে রাখা হয়। সোমবার সকালে গৃহকর্তা গাভীটি বের করতে গেলে দেখেন গাভীর সাথে দুটি পুরুষ জাতের বাচ্চা (বাছুর) স্বাভাবিক অবস্থায় আছে। রাতে কখন গাভীটি বাচ্চা দুটি প্রসব করেছে সেটা বাড়ীর কেউ বলতে পারেন না। গাভীর বাচ্চা দুটি বর্তমানে ভাল আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com