রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

মধুখালীতে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ বুধবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোঃ আব্দুর রহমান এমপির পক্ষে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামী ১৩ অক্টোবর নির্বাচনী জনসভা সফল করতে উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও মির্জা সুজনের সঞ্চালনায় মধুখালী বাজারস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে মির্জা মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বক, শাহিদুল ইসলাম জাহিদ, মোঃ আনিসুজ্জান, মোঃ উজ্জল শেখ, মোঃ মোমেন বিশ্বাস, হুমাউন আহম্মাদ রানা, মোঃ হোসেন, পৌর যুবলীগ নেতা নয়ন। সভায় প্রতিটি ইউনিয়ন, গ্রামে সভা-সমাবেশের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয় এবং আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিক বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় আগামী একাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে মো. আব্দুর রহমান এমপির পক্ষে ১৩ আক্টোবর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে বিপুল জনসমাবেশ ঘটানোর প্রস্তুতি গ্রহন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com