সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

শাহজাহান হেলাল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ মনজুর হোসেনের সঞ্চালনায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কবির সরদার, উপজেলা সিপিবি সভাপতি হাজী আঃ মালেক সিকদার, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধা, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্যা, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ মান্নান মোল্যা, কোরকদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন ও এস আই মোঃ জালালউদ্দিন।
উপজেলার আইনশৃঙ্খলা সাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com