রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

মধুখালীতে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ বতর্মান সরকারের উন্নয়ন জনসমুখে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রস্তুতি সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনজুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধা, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশর, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্যা, সুখি জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মোঃ ইসহাক হোসেন, ডাঃ পৃথ্বীজ কুমার দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী মিয়া, সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, মধুখালী প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল ও বিভিন্ন দপ্তর প্রধানগন।

সভায় ৪, ৫ ও ৬ অক্টোবর ২০১৮ ইং উন্নয়ন মেলার বিভিন্ন কর্মকান্ডের বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com