সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

মধুখালীতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া গ্রামে ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক-১। র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ২২ মে মঙ্গলবার রাত সাড়ে ১০টায মেছড়দিয়া গুলিয়া ইসলাম মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে পৌর সভার বনমালিদিয়া গ্রামের মোঃ সিদ্দিক শেখের পুত্র মোঃ রুবেল শেখকে ৯২ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন অত্র এলাকায় নিষিদ্ধ মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছেন।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com