শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

মধুখালীতে ইয়াবা ও বিকাশ প্রতারক চক্রের ৭ সদস্য আটক

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ বিকাশ প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্প সুত্রে জানা গেছে, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) গভীর রাতে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য ডুমাইন গ্রামের মোঃ পান্নু বিশ্বাসের ছেলে মোঃ সখিন বিশ্বাস (৩২), মোঃ বিল্লাল শেখের ছেলে মোঃ বিপ্লব শেখ (২৫), মোঃ সোবহান শেখের ছেলে মোঃ পারভেজ শেখ (২৫), মোঃ মোতালেব শেখের ছেলে মোঃ সাখাওয়াত শেখ (২২), মোঃ নিয়াজ উদ্দিন শেখের ছেলে মোঃ মিঠুন শেখ (২৫), মোঃ শেখ সাদেকের ছেলে মোঃ শেখ আবু সাইদ (২২), নিশ্চিন্তপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ এনামুল হোসেন (২৫)কে আটক করে।

এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ২৪টি মোবাইল ফোনসহ ৪২টি সীমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর (বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এ্যজেন্ট) গণের মাধ্যমে ভূয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে। প্রতারক চক্রের সদস্যরা দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্যজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভূয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com