শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

মধুখালীতে ইয়াবাসহ আটক ২

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮,সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২ মে) দুপুরে মধুখালী পৌরসভার চরমহিষাপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মাসুম রানা(২৭) ও মোঃ শহিদুল ইসলাম(২১)কে ১৪৩ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব।

তারা উপজেলার কোরকদি ইউনিয়নের খোদাবাশপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ মাসুম রানা এবং একই ইউনিয়নের রামদিয়া গ্রামের মোঃ তিলাম শেখের ছেলে মোঃ শহিদুল ইসলাম।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com