সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে র্যাবের অভিযানে নারীসহ দু’জনকে ৪৫ পিস ইয়াবা নিয়ে আটক করেছে র্যাব।
র্যাব ৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার মধুখালী পৌরসভার মধুপুর গ্রামে র্যাবের অভিযানে নারীসহ দু’জনকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মধুখালী পৌরসভার মধুপুর গ্রামের মোঃ মোমরেজ শেখের পুত্র মোঃ অহিদুল শেখ(৩০) এবং মোঃ জিয়ারুল শেখের স্ত্রী মোছাঃ রোজিনা বেগম(২৮)।
আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মধুপুর এলাকায় নিষিদ্ধ মাদক বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছেন।