শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

মধুখালীতে ইমামদের সাথে শহিদুলের মতবিনিময়

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ শহিদুল ইসলামের নৌকার বিজয়ের লক্ষে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুবন এলাকায় নির্বাচনী অফিসে উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভা জামে মসজিদের পেশ ইমাম রাসেল বীন সিরাজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুলতান আহম্মদ, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মাওলানা মোঃ ওয়াদুদ, মাওলানা আবুল হুসাইন, মাওলানা লতিফুর রহমানসহ প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধসহস্রাধিক ইমাম ও মোয়াজ্জিনসহ আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তাগণ আগামী ২৮ ফেব্রুয়ারী মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকার প্রার্থী মোঃ শহিদুল ইসলামের বিজয়ের আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। মতবিনিময় পরবর্তী প্রার্থীর জয়ের লক্ষ্যে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com