শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

মধুখালীতে ইনসুরেন্স কর্মিকে গণধর্ষন, আটক ৫

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ইনসুরেন্স কর্মিকে গণধর্ষনের মামলায় ৫ ধর্ষককে আটক করেছে পুলিশ।

মধুখালী থানায় দায়েকৃত মামলা সুত্রে জানা গেছে, ইনসুরেন্স কোম্পানীতে মাঠকর্মি হিসেবে কর্মরত এক নারী কর্মিকে কর্মরত ইনসুরেন্স কোম্পানীতে একটি নতুন গ্রাহক সংগ্রহের প্রলোভন দেখিয়ে পূর্ব পরিচিত ইমরান উপজেলার গাজনা ইউনিয়নের চর নওপাড়া গ্রামের ইমদাদ লস্কার ইন্দার কাছে পাঠান। মোবাইলে যোগাযোগ করে ইনসুরেন্স কর্মি চর নওপাড়া পৌছালে ইমদাদ কৌশলে তাকে ফিরোজ খন্দকারের নিরিবিলি পুকুর পারে একটি নির্জন ঘরে ইমদাদসহ তিনজন তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষন করেন। তার সাথে থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেয় ধর্ষকেরা। ধর্ষনের শিকার ইনসুরেন্স কর্মি মধুখালী থানায় অভিযোগ দিলে ধর্ষনের সাথে জড়িত ৫ জনকে আটক করে মধুখালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের কামাল লস্কারের ছেলে ইমদাদ লস্কার ইন্দার (৩৮), ইয়াসিন শেখের ছেলে ফরহাদ শেখ (২৫), যাদপপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে জুয়েল শেখ (২৮), রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার বিল মাগুরা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে ফরিদ মোল্যা (২৪), মৃত গোলজারের ছেলে লিটন মোল্যা (৪০)।

এ ব্যপারে মধুখালী থানার পরিদর্শক শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এজাহার নামীয় আসামীদের আটক করা হয়েছে। তিনজন কোর্টে স্বীকার করে জবানবন্ধী দিয়েছেন। ইনসুরেন্স কর্মির খোয়া যাওয়া মোবাইলসহ অন্যান্য জিনিষপত্র আসামীদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com