বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে এমএমকেবি ইটভাটায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সুত্রে জানা গেছে, উপজেলার বাগাট ইউনিয়নের গোমারা গ্রামে রোববার দুপুরে এমএমকেবি ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর অধিন ৫০ হাজার টাকা জরিমান করেন। ফসলী জমিতে ইটভাটা স্থাপন, ভাটায় ইট পোড়ানো জ্বালানী হিসেব কাঠ ব্যবহার ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এ জরিমানা করা হয়।