সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

মধুখালীতে ইউপি সদস্যের দাপট

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নরকোনা গ্রামে বাড়ীতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে ক্ষমতার দাপট দিখিয়েছেন এক ইউপি সদস্য।
জানা গেছে, শুক্রবার বিকেলে নরকোনা গ্রামের নিত্যানন্দ দাসের একটি ছাগল পাশ্ববর্তী ইউপি সদস্য দেবু দাসের বাড়িতে ছাগল গেলে এ নিয়ে কথা কাটাকাটি হয় দু’পক্ষের মধ্যে। এক পর্যায়ে ইউপি সদস্য দেবু ও তার ভাই সুব্রত ছাগলের মালিক নিত্যানন্দ দাস(৫৭) , স্ত্রী উল্লাসী দাস(৫০) ও যুবতী মেয়ে দিপালী(২০) কে মারপিট করে মারাত্বক জখম করেন।
আহত ৩ জনই মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে মধুখালী থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com