বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেবপ্রসাদ রায়ের সঞ্চালনায় বাগাট বাজারে রোববার রাত ৮ টায় গণসংযোগের অংশ হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত নেতা কর্মিদের সাহায্য সহযোগিতা কমানা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বক্স।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.আলীউজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ হোসেন মোল্যা, সহপ্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম তুহিনসহ বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বক্তা ও উপস্থিত নেতাকর্মিগন মোঃ রেজাউল হক বকুকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতার প্রতি পূর্ন সমর্থন দিয়ে সাথে থাকার ঘোষনা দেন।