সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

মধুখালীতে আলোচনা ও পুরস্কার বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

“পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’ খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে সারা দেশের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহর সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খালিদ আহমেদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা ও পুরস্কার বিতরণীর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কবির সরদার, ডাঃ তমাল কুমার দাস প্রমুখ।

পুষ্টি খাদ্য, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com