বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনামঃ

মধুখালীতে আ‘লীগ প্রার্থীর বিশাল জনসভা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা॥

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের মহাজোট ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল বাজারস্থ আ‘লীগের কার্যালয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় শেষে কামালদিয়া ইনিয়নের চাঁনপুর মোড়, টাকদিয়া প্রাইমারি স্কুল, পাঁচই বাজার মোড়, উলুহাট মসজিদের সামনে, ঘোড়াখালী বাজার, মীরের কাপাষহাটিয়া স্কুল, কামালদিয়া বাজার ও মধুখালী পৌর সভায় ৬নং ওয়ার্ডের শ্রীপুর বাসতলা বাজার ও বৈশাখী মেলার মাঠেসহ মোট ৯টি পথসভা ও গণসংযোগ এবং সন্ধ্যা সাড়ে ৭ টায় গাজনা ইউনিয়নের আশাপুর এবং রাত সাড়ে ৮টায় বাগাট ইউনিয়নের বাগাটেসহ দুটি বিশাল জনসভায় বক্তব্য রাখেন। জনসভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট গাজনা ও বাগাট ইউনিয়নের সভাপতি মো. আকরাম হোসেন মিয়া এবং মো. শাহজাহান মোল্যা।

এছাড়া গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের মহাজোট এর নৌকা প্রার্থী মনজুর হোসেন বুলবুল বক্তব্য রাখেন। তিনি বলেন, সারাদেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আর একবার দরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার। ৯টি পথসভা ও দুটি জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহামুদা বেগম কিরিক, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রাহমান লিমন, ওয়ার্কার্স পার্টির নেতা কেন্দ্রীয় মনোজ সাহা, সিরাজুল ইসলাম, উপজেলা আ‘লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, মো. শহিদুল ইসলাম, এ্যাড. আলীউজ্জামান খোকন, রাজ্জাক খান পাটকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউর রহমান খান, মধুখালী পৌর আ‘লীগের সভাপতি হাজি মোহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুল বাসার, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা, বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান খান, কামালদিয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি শেখ আব্দুল জলিল, গাজনা ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই মোল্যা ও বাগাট ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায়, গাজনা ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক সুখেন মজুমদারসহ প্রমুখ।

এ সকল পথসভা ও জনসভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস ছালাম মিয়া, মো. হামিদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ এটিএম মাসউদ, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক এ কে আজাদ, সহ-দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সাবেক চেয়ারম্যান খুরশীদুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, যুবলীগ, মহিলা আ‘লীগ ও মহাজোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com