শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃঃ
আজ মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের আয়োজনে ২০ মার্চ মঙ্গরবার আব্দুর রহমান ২য় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেগচামী ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে মেগচামী বাগাট ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
মধুখালী উপজেলা সদরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলা শেষে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস মো. আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. আজিজুর রহমান মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেন, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু।
বিকাল চারটার দিকে ফাইনাল খেলা শুরু হয়। শুরু থেকেই দুই দলের খেলায়ারগণ আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেলা প্রতিদ্বন্দিতা পুর্ণভাবে চলে। তবে খেলার নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে সমর্থ না হওয়ায় । খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে মেগচামী ইউনিয়ন পরিষদ একাদশ ৫-৪ গোলে বাগাট ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।
বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার আপ দলকে রানার আপ ট্রফি তুলে দেন প্রধান অতিথি মো. আব্দুর রহমান এমপি। এছাড়া বিজয়ী দলকে এক লাখ এবং রানার আপ দলকে ৫০ হাজার টাকার প্রাইজ মানি চেক প্রদান করা হয়।
প্রসঙ্গত মধুখালী উপজেলা পরিষদ এ টুর্নামেন্টের আয়োজন করেছে। গত ১৯ ডিসেম্বর এ টুর্ণামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। এ টুর্ণামেন্টে মধুখালী উপজেলার ১১টি ইউনিয়ন এবং মধুখালী উপজেলার ব্যাসদী গ্রামের নবী সংঘসহ মোট ১২টি দল লীগ পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নেয়।
হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।