শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

মধুখালীতে আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে দুস্থ আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা আনসার ভিডিপির কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে মধুখালী উপজেলার ৬০ জন অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে চাল, ডাল, পিয়াজ, সাবান ইত্যাদি।

খাদ্য সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মিঠুন বিশ্বাস, কম্পানী কমান্ডার যামিনী সিংহ রায়, ওয়ার্ড দল নেত্রী রেহেনা পারভীন শেফালীসহ সকল ইউনিয়নের দলনেতা দলনেত্রীগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com