রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

মধুখালীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারনে প্রধানমন্ত্রীর ত্রানতহবিল প্রাপ্ত মধুখালী উপজেলার তিনশত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সাবান, মাস্ক বিতরন করা হয়েছে।

জেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে মধুখালী আনসার ভিডিপি অফিসের ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, জেলা সহকারী এ্যাডজুট্যান্ট মো. আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা,উপজেলা প্রশিক্ষক মিঠুন বিশ্বাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com