শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

মধুখালীতে আছিয়া মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃঃ
ফরিদপুরের মধুখালীতে সুরাইয়া সালাম ও মির্জা আহসানুজ্জামান আজাউল জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় মধুখালী মোহাম্মাদিয়া আছিয়া মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

২৭ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় মধুখালী মোহাম্মাদিয়া আছিয়া মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি আবুল কাশেম দলু মিয়ার সভাপতিত্বে এবং পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় মাদরাসা চত্ত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে কৃজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম এবং মির্জা আহসানুজ্জামান আজাউল।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পরিষদের উপদেষ্টা হাজী মোহাম্মাদ আলী মিয়া, সহসভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুজ্জামান বাবলু, সহসভাপতি মোঃ আমির হোসেন, সহসভাপতি মো.নজরুল ইসলাম পাচু,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জহুল হক, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলী আকবর ও আবুল কাশেম জুয়েল প্রমুখ।

সংবর্ধনা পরবর্র্তী মধুখালী মোহাম্মাদিয়া আছিয়া মাদরাসা পরিচালনা পরিষদের সহসভাপতি সদ্য প্রায়ত আবুল হাশেমের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার মুহতামীম মওলানা মাহাবুবুর রহমান ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com