শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

মধুখালীতে আগ্নেয় অস্ত্রসহ আটক-১

শাহজাহান হেলাল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃঃ ফরিদপুরের মদুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের রাজধারপুর এলাকায় ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৪-৮৮৬২) নামে একটি যাত্রবিাহি পরিবহনে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তার নিকট থেকে একটি পিস্তল, ৪টি ৭.৬৫ গুলি (কার্তুজ) ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. মফিজুর রহমান (৪০), পিতা মৃত আ. জলিল। তার বাড়ী যশোহর জেলার বেনাপোল থানার তালমারি গ্রামে।

মধুখালী থানার এস আই আ. হাকিম মোল্যা জানান, ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধারপুর এলাকায় সাতক্ষীরা এক্সপ্রেসে তল্লাশী চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার বাঁ কোমরে গোজা পুরানো ন্যাকরা ও পলিথিনের সাথে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও একটি ম্যাগাজিনের ভিতর ৭.৬৫ এর ৪টি গুলি বা কার্তুজ পাওয়া যায়। এ ব্যাপারে মধুখালী থানায় অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com