শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখ চাষীদের নিয়ে গঠিত ‘ফচিক আখচাষী কল্যাণ সংস্থা’ নির্বাচন -২০২১ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৬১ জন ভোটারের মধ্যে ৬০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ৩ টা হতে ভোট গণনা করে বিকাল ৫ টায় ফলাফল ঘোষনা করেন চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) ও নির্বাচন কমিশনার মুহম্মদ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির, মহাব্যবস্থাপক(কৃষি)মোঃ রফিকুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, মহাব্যবস্থাপক (কারখানা) খালেদ মাহমুদ, মহাব্যবস্থাপক(অর্থ) মোঃ সামছুল হক, নির্বাচন কমিশনের সহকারী কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মোঃ মেহেদী হাসান মোঃ মাসুদ হোসেন। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ব্যবস্থাপক প্রবীর মল্লিক। নির্বাচনে শফিকুল ইসলাম- সিরাজুল ইসলাম এবং রেজাউল করিম- দাউদ দুটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় শফিকুল ইসলাম, সহ সভাপতি পদে মির্জা মুরাদ হোসেন পূর্বেই জয়লাভ করেন। সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রেজাউল করিম ঝুটু, সহ সাধারন সম্পাদক পদে অহিদুজ্জামান বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মনিদ্বীপ সাহা, দপ্তর সম্পাদক পদে মজিবর রহমান, সাহিত্য সম্পাদক পদে আনোয়ার হোসেন মুকুল, প্রচার সম্পাদক কামাল হোসেন শেখ, ক্রীড়া সম্পাদক পদে লাল মোহাম্মদ, নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে আব্দল হাই বাশি, এবিএম ইমদাদুল হক, নওশের আলী সরদার, আব্দুল হাকিম বিশ্বাস, তোফাজ্জেল হোসেন, মোয়াজ্জেম হোসেন, আলম মোল্যা, আঃ গফুর মোল্যা, লিয়াকত আলী শেখ, আব্বাস আলী মোল্যা, আব্দুল কুদ্দুস খান প্রমুখ।