সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালী উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, মধুখালী থানার উপ পরিদর্শক মোস্তফা কামাল, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম,কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতালেব মৃধা, মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী খান, মধুখালী প্রেক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল।
বিভিন্ন দপ্তর প্রধান এবং কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।