সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

মধুখালীতে অস্বচ্ছলদের মাঝে ভাতা বিতরণ

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলা সমাজসেবার আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে সামাজিক কর্মসূচীর আওতায় মেগচামী, গাজনা, জাহাপুর, কামালদিয়া চারটি ইউনিয়নের ৩শত ৬৩ জন অস্বচ্ছল জনগোষ্ঠীর মাঝে বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চলনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন কামালদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুল বাশার, জাহাপুর ইউপি চেয়ারম্যান মোল্যা মো. ইসাহাক, মেগচামী ইউপি চেয়ারম্যান হাসান আলী খান, গাজনা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com