রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে অপহৃত উদ্ধার এবং অপহরণকারী র্যাবের হাতে আটক।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, সোমবার সকাল ৬টায় উপজেলার মথুরাপুর গ্রামে অভিযান পরিচালনা করে অপহৃত উদ্ধার এবং অপহরণকারী মোঃ ফজলে রাব্বী (১৯)কে আটক করে। অপহরণকারী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের বিশ্বাস পাড়ার মোঃ মিল্টন বিশ্বাসের পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, ফরিদপুর সদরের জহুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে অধ্যয়নরত ঐ শিক্ষার্থী শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শহরের নিজ বাসা থেকে ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কের উদ্দেশ্যে রওনা হয় এবং পরবর্তীতে বাসায় ফিরে না আসায় তার অভিভাবকগণ অনেক খোঁজা খুঁজি করেও না পেয়ে ১৬ সেপ্টেম্বর রোববার কোতয়ালী থানায় একটি নিখোঁজ জিডি করেন এবং উক্ত ভিকটিমকে উদ্ধারে র্যাবের সহায়তা কামনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে সোমবার সকাল ৬ টা ৩০ মিনিটের সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মথুরাপুর গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত অপহৃত ভিকটিমকে উদ্ধার করে মোঃ ফজলে রাব্বীকে থানায় হস্তান্তর করা হয়েছে।