বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

মধুখালীতে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধিতা বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) থেকে:: ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ মিলনাতনে দিনব্যাপী ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবেলিটিজ (এনএএডি) এর আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধিতা বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে এক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি সুরক্ষা আইন-২০১৩ এর বিষয় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান। ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ আহমেদ সাইফুল্লাহ, ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, নড়াইল ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক মো. সায়েম হোসনে। ওয়ার্কশপ সঞ্চালনায় ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাস। ওরিয়েন্টেশন ওয়ার্কশপে অটিজম ও তদের অভিভাবক, শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকসহ একশত প্রশিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com