বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

মধুখালীতে অজগর আটক

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামে বিশাল আকৃতির প্রায় ১৪/১৫ ফুট লম্বা একটি অজগর আটক করেছে গ্রামেরবাসী। অজগরটি একটি খাচায় আটক করে রাখা হয়েছে এবং সেটি দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ ভীড় করছেন কৃষক আকরাম মৃধার বাড়ীতে।

তবে বিশাল আকৃতির এ অজগর সাপটি কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারছেন না। বড়াইল গ্রামের কৃষক আকরাম হোসেন জানান, তিনি শনিবার রাত সাড়ে ১২টায় তার পুরাতন বাড়ী থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ বাড়ীতে ফিড়ে যাওয়ার পথে একটি বাগানের পাশে রাস্তার উপর বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে লোকজন ডেকে বস্তার মধ্যে আটক করে নিজ বাড়ী এনে একটি কাঠের খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখেন।

শনিবার সকালে আকরামে বাড়ীতে সরোজমিনে গিয়ে দেখা গেছে, অজগরটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ আকরামের বাড়ীতে ভীড় করছেন। তবে এলাকার বিভিন্ন লোকজন বলছে কিছুদিন থেইে আমাদের এলাকার থেকে হাঁস মুরগি নিখোঁজ হচ্ছিল। এতেই ধারনা করা হচ্ছিল অজগরটি অনেকদিন আগে থেকেই এলাকায় অবস্থান করছিল ও তাদের হাস মুরগি খেয়ে ফেলছিল। তবে কিভাবে কখন কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারছেন না।

এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার বলেন, এ সব এলাকায় এ ধরনের সাপ থাকার কথা নয় কিভাবে কোথা থেকে এলো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে এবং সাপটি সংরক্ষনের জন্য বন বিভাগে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com