শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

মধুখালীতে অগ্নিকান্ডে চারটি ঘর ভস্মিভুত

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে কামালদিয়া ইউনিয়নের উলুহাট গ্রামের দরিদ্র দিনমজুর আব্দুল সালাম শেখের বাড়ীতে অগ্নিকান্ডে চারটি থাকার ও রান্না ঘর সহ ওই পরিবারের সমস্ত ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে।

সোমবার সন্ধ্যায় (২৮ ডিসেম্বর) অগ্নিকান্ডে ঘরে থাকা এনজিও থেকে উত্তোলন করা ঋনের টাকা সহ মোট দেড় লক্ষ নগদ টাকা ও ঘরের আসবাবপত্র মালামাল সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে ক্ষতিগ্রস্থদের দাবী। মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছার আগেই ওই পরিবারের সকল ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘরে রান্না করার সময় একটি শিশুর হাত থেকে অসাবধানবশত ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা হলো আব্দুল সালাম মন্ডল ও তার তিন ছেলে হারেজ শেখ, জুয়েল শেখ ও সোহেল শেখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com