বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

মধুখলীতে পুলিশ সপ্তাহ উপলক্ষে র‌্যালী

শহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

“পুলিশকে সহায়তা করুন-পুলিশের সেবা গ্রহন করুন” প্রদিপাদ্য সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে পুলিশ সপ্তাহ উপলক্ষে মধুখালী থানার উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার দুপুরে মধুখালী থানার পরিদর্শক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মধুখালী থানা চত্বর থেকে র‌্যালী বের হয়ে থানা সড়ক

মধুখালী বাজার হয়ে ঢাকা- খুলনা মহসড়কসহ পৌর সদরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে শেষ হয়। র‌্যালীতে অংশ গ্রহন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, মধুখালী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল হক বাপ্পি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল আলমসহ থানার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও গ্রাম পুলিশসদস্যগন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com