রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর মজিববর্ষ উদযাপন উপলক্ষে স্থানীয় সমবায়দের নিয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
জেলা সমবায় অফিসের আয়োজনে ও জেলা সমবায় ইউনিয়নের সার্বিক সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে মতবিনিময় ও প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রাজ্জাক মিয়া। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ড,প্রশিক্ষক মোঃ আব্বাস আলী, জেলা সমবায় ইউনিয়নের সহ-সভাপতি মোঃ ইউনুস শিকদার, সাধারন সম্পাদক মোঃ রইচ উদ্দীন সোহেল, সমবায় অরুপ চক্রবর্তী, সুধীর কুমার মালো ও মজিবুর রহমান প্রমুখ। সভায় জেলা সমবায়দের পক্ষ থেকে জাকজমোক ভাবে মজিববর্ষ উদযাপনের সিন্ধান্ত গ্রহন করা হয়।