রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার বলেছেন নারীদের প্রশিক্ষন লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মী হয়ে সমাজে তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি রবিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নারী উদ্যেগক্তাদের উৎপাদিত পূন্য সামগ্রী আধুনিকারন শীর্ষক প্রকল্পের আয়োতায় ৩ মাস মেয়াদী পাট শিল্প প্রশিক্ষনের সমাপনী ও প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, দেশের গন পরিবহনে নারীরা নির্যাতিত হয়, তাই মহিলা বিষয়ক মন্ত্রণালয় মহিলাদের ড্রাইভিং প্রশিক্ষনের ব্যবস্থা করছে। আজ নারীরা বিভিন্ন ক্ষেত্রে নানা অবদান রাখছেন,তাদের উৎসাহ দিতে আমরা কাজ করে যাচ্ছি। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহ-পরিচালক পারভীন আক্তার,কর্মসুচী পরিচালক ফরিদা খানম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন। পরে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক ১০ দিন ব্যাপী প্যাকেজ প্রশিক্ষণ এর উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে ৩ মাস ব্যাপী প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের সনদপত্র দেওয়া হয়।