রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ভূয়া নিয়োগ দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের শেলাহাটি গ্রামে এক যুবককে সরকারি চাকুরীর ভূয়া নিয়োগপত্র দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জামাই শশুরের বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগির মা শেলাহাটি গ্রামের আসমা বেগম জামাই ও শশুরকে আসামি করে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শেলাহাটি গ্রামের লুৎফর শেখ (৩৬) ও তার মেয়ের স্বামী মাগুরা জেলার লস্কারপুর গ্রামের মঙ্গল শেখের ছেলে মোক্তার হোসেন (২৫) শেলাহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে আলী হোসেনকে গত ২.৪.২০১৯ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কার্যালয় অফিস সহায়ক পদে ভূয়া নিয়োগপত্র ইস্যু করে। পরে ২৫.০৭.২০১৯ তারিখে ওই ভূয়া নিয়োগপত্র দিয়ে তাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়েছেন। নিয়োগপত্র নিয়ে আসমা বেগম যাচাই-বাচাই করে দেখেন নিয়োগপত্র ভূয়া। গত ০১.০১.২০২০ তারিখ সকাল ১০টায় লুৎফর শেখের নিকট টাকা চাইতে গেলে সে (লুৎফর) তাকে হুমকি দেয় এবং বিভিন্ন ভয়ভীতি দেখায়।

এ ব্যাপারে লুৎফর শেখ বলেন, আমার মেয়ের স্বামী (জামাই মোক্তার হোসেন) ঢাকা মিরপুর এলাকায় টেইলার্সের কাজ করে। তার দোকানে একটি লোক আসতো। সেই লোক আসমা বেগমের নিকট থেকে টাকা নিয়েছে। আমরা কোন টাকা নেয় নাই। চাকুরী দেওয়া বা টাকা নেওয়ার সাথে আমরা জড়িত নয়।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com