বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ভূয়া আইডি ব্যবহার করে ভূমি জালিয়াতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কর্তৃক ভূয়া ভোটার আইডি ব্যবহার করে শতকোটি টাকার ভূমি জালিয়াতি ও আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি ভূক্তভোগী আসহায় পরিবার।

শনিবার সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ও ভূক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বাসিল গ্রামের মোঃ আব্দুল বারেকের ছেলে ইলিয়াস আহাম্মেদ।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ভূয়া ভোটার আইডি ও ভূয়া কাগজপত্র ব্যবহার করে বাশিল মৌজার সাবেক ৩৪০, ৩৩৯, ৭৪ ও ৬০ দাগে এবং বিআরএস ৩৫৮৭, ৩৫৮৮, ৩৪৬৫, ৩৪৬৮, ৪১২, ৪৭৫ ও ৪৮১ নম্বর দাগে আমার শারীরিক প্রতিবন্ধী বাবা, চাচা ও ফুফুদের সাড়ে ৪ একর জমি কৌশলে নিজ নামে লিখিয়ে নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক মোঃ ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু। পরে ওই জমি উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সাথে মোটা অংকের টাকার বিনিময়ে নিজ নামে নামজারি ও জমাখারিজ (নং-২১৫, ২৪০, ২০৬২) করে নেয়। নামজারিকৃত সেই জমি মর্গেজ দিয়ে শতকোটি টাকা ব্যাংক লোন করেন ওই বিএনপি নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু।

পরে তিনি ভালুকা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখকের সহযোগীতায় সাবরেজিস্টার জাহাঙ্গীর আলমকে ম্যানেজ করে ভূয়া ভোটার আইডি ব্যবহার করে ১১৫৯ ও ৬৫২৯ নম্বর দলিলের আমমোক্তা দলিল করান জৈনক সালমা আক্তারের নামে। পরে ২৪২১, ২৪২২ ও ৬৬৫৯ দলিল মূলে সালমা আক্তারের কাছ থেকে ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু নিজ নামে লিখে নেন। যার মাঝে সরকারী রাস্তা, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদের জমিও রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী সহিদ সেখ, আব্দুল বারেক, আব্দুর রাজ্জাক, লেবু সেখ, এমদাত সেখ, শিখা আক্তার, বাসির সেখ, আশ্রাব উদ্দিন, আজিজুল, রেজত আলী, মুঞ্জুরুল ইসলাম, আবুল কালাম, মোহাম্মদ আলী ও নুরুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com