সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে আগুনে পুড়লো ৬’শ মন পাট

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাটের গুদামে আগুন লেগে ৬’শ মণ পাট পুড়ে ছাই হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতালা নামক স্থানে একটি পাটের গুদামে।

ক্ষতি গ্রস্থ পাট গুদামের মালিক বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আব্দুল ওহাবের ছেলে মোসলেম উদ্দিন জানান, সোমবার সাড়ে তিনটার সময় গুদামে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেই। তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে। তার আগেই গুদামে থাকা অর্ধেক পাট পুড়ে ছাই হয়ে যায়। যার বাজার মূল্য ১৫ থেকে ১৮ লাখ টাকা। এসময় গুদাম ঘরটির চালও পুড়ে যায় এবং দেয়াল ক্ষতিগ্রস্থ হয়।

তিনি আরোও জানান, সে এবং একই ইউনিয়নের ব্যাবসায়ী আফজাল হোসেন, রেজাউল করিম, লুৎফর রহমান, রহম আলী এই ছয়জন একই সাথে পাট কিনে গুদামজাত করেছিলেন। গুদামে মোট একহাজার চারশ মণ পাট ছিলো।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের টিম লিডার ইমন মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এসময় গুদামে থাকা ১৪’শ মণ পাটের মধ্যে আট থেকে নয়’শ মণ পাট উদ্ধার করা হয়েছে বাকী পাট পুড়ে গেছে। ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে বিদ্যুতের সটসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com