শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভুরুঙ্গামারীতে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের উঠান বৈঠক

ভুরুঙ্গামারীতে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের উঠান বৈঠক

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নারী নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গ্রামে গ্রামে উঠান বৈঠক শুরু করা হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপারের দিক-নির্দেশনায় উঠান বৈঠকের উদ্বোধন করেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ। গত মঙ্গলবার উপজেলার বঙ্গসোনাহাট, পাইকেরছড়া ও ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এই উঠান বৈঠক শুরু হয়।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আল হেলাল মাহমুদ জানান, উপজেলার প্রত্যেক ইউনিয়নের গ্রামে গ্রামে উঠান বৈঠক চলমান থাকবে। অপরাধ দমনে কাজ করছে পুলিশ। দ্রুত পুলিশী সেবা পেতে থানায় কিংবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com